ট্রাক্টরের চালক পিষ্ট হলেন নিজের ট্রাক্টরেই - The News Lion

ট্রাক্টরের চালক পিষ্ট হলেন নিজের ট্রাক্টরেই




দি নিউজ লায়ন ;   বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী থানার ভাদুতলা এলাকায়।  রেলের মেদিনীপুর আদ্রা ডিভিশনের জঙ্গলমহল স্টেশন এর ভাদুতলায় রেললাইনে সমতলিকরন এর কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই। 


অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও নিচের অংশ থেকে পাথর বোঝাই করে নিয়ে এসে তুলনামূলক উঁচুতে রেল লাইনের ধারে পাথর বা বোল্ডার ফেলার কাজ করছিলেন ওই ট্রাক্টর গাড়ির চালক। হঠাৎ করেই নিজে থেকেই ট্রাক্টর নিচে গড়াতে শুরু করলে গাড়িতে বসা চালক ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান, আর তার সাথে সাথেই নিজের ট্রাক্টরের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই চালক।


 দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন শালবনী থানার পুলিশ।শাল বনি  থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। 


ট্রাক্টর চালকের নাম পরিচয় এখনো সঠিকভাবে জানা না গেলেও পাশাপাশি কিছু শ্রমিকের কাছ থেকে জানা যায় যে তাঁকে সাগর নামে ডাকা হতো।তার বয়স আনুমানিক ৩৫ বছর। শালবনী থানার পুলিশ মৃত ট্রাক্টর চালকের সঠিক পরিচয় জানার চেষ্টা করছে। ওই দুর্ঘটনায়  ভাদুতলা এলাকায় শোকের ছায়া নেমে  আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.